জিঙ্ক আয়নের (Zn2+) শনাক্তকরণ :

ক্ষারীয় মূলকের নিশ্চিতকারী পরীক্ষা

 

জিঙ্ক আয়নের  (Zn2+) শনাক্তকরণ :

 

মূল দ্রবন প্রস্তুতি : প্রদত্ত অজানা অজৈব লবণকে একটি টেস্টটিউবে নিয়ে তাতে প্রয়োজন মত পাতিত পানি দিয়ে ভালো করে ঝাকিয়ে দ্রবণ তৈরী করি । প্রস্তুতকূত দ্রবণই মূল দ্রবণ ।

 

 

 

                 পরীক্ষা

                 পর্যবেক্ষণ

        সিদ্ধান্ত

(1)   একটি পরীক্ষা নলে সামান্য মূল দ্রবণ নিয়ে তাতে NH4OH দ্রবণ ধীরে ধীরে যোগ করি

 

(1)   

জিংক হাইড্রোক্সাইডের সাদা অধ:ক্ষেপ উৎপন্ন হয়- যা অতিরিক্ত অ্যামোনিয়া ( NH4OH)    দ্রবণে দ্রবীভূত হয় ।

ZnSO4+2NH4OH=Zn(OH)2+(NH4)2SO4

Zn(OH)2+2NH4OH=[Zn(NH3)2](OH)2+2H2O

 

(1)   

 লবণের দ্রবণে  (Zn 2+) আয়নের উপস্থিতি নিশ্চিত

 

 

 

 

 

(2) একটি পরীক্ষা নলে সামান্য মূল দ্রবণ নিয়ে তাতে NaOH দ্রবণ ধীরে ধীরে যোগ করি

 

(2)  জিংক হাইড্রোক্সাইডের সাদা অধ:ক্ষেপ উৎপন্ন হয়- যা অতিরিক্ত সোডিয়াম হাইড্রোক্সাইড (NaOH)    দ্রবণে দ্রবীভূত হয়ে সোডিয়াম জিংকেটের স্বচ্ছ দ্রবণ সৃষ্টি করে 


ZnSO4+2NaOH=Zn(OH)2+Na2SO4

Zn(OH)2+2NaOH= Na2 Zn O2+2H2O

 

 

(2) 

লবণের দ্রবণে  (Zn 2+) আয়নের উপস্থিতি নিশ্চিত

 

 

 

 

 

 

 








 

Comments

Popular Posts

সেমি মোলার দ্রবন

মুদ্রা ধাতু

পর্যায় সারণীর বৈশিষ্ট্য (Characteristics of Modern Periodic Table)