কার্বনেট ( CO32-) মূলকের নিশ্চিতকারী পরীক্ষা
কার্বনেট (CO32¯) মূলকের নিশ্চিতকারী পরীক্ষা :
মূল দ্রবন প্রস্তুতি : প্রদত্ত অজানা অজৈব লবণকে একটি টেস্টটিউবে নিয়ে তাতে প্রয়োজন মত পাতিত পানি দিয়ে ভালো করে ঝাকিয়ে দ্রবণ তৈরী করি । প্রস্তুতকূত দ্রবণই মূল দ্রবণ ।
|
পরীক্ষা |
পর্যবেক্ষন |
সিদ্ধান্ত |
|
(1) বেরিয়াম নাইট্রেট পরীক্ষা: একটি পরীক্ষা নলে সামান্য মূল দ্রবণ নিয়ে তাতে HCl যোগ করে অম্লায়িত করি এবং 2-3 মিনিট ফুটাই এরপর এতে Ba(NO3)2 (বেরিয়াম নাইট্রেট ) দ্রবণ যোগ করি।
|
BaCO3 - এর সাদা অধ:ক্ষেপ যা লঘুy HCl -এ বুদবুদ সহকারে দ্রবনীয়। Na2CO3+ Ba(NO3)2=BaCO3↓+2NaNO3 BaCO3+HCl=BaCl2+CO2 |
কার্বনেট (CO32¯) মূলকের উপস্থিতি নিশ্চিত। |
|
(2)লেড এসিটেট পরীক্ষা: একটি পরীক্ষা নলে সামান্য মূল দ্রবণ নিয়ে তাতে (CH3COO)2Pb লেড এসিটেট দ্রবণ যোগ করি
|
PbCO3- এর সাদা অধ:ক্ষেপ যা লঘু HNO3- এ বুদবুদ সহকারে দ্রবনীয়। (NH4)2CO3+Pb(CH3COO)2=PbCO3↓+2CH3COONH4 |
কার্বনেট (CO32¯) মূলকের উপস্থিতি নিশ্চিত। |
Comments