খাদ্য লবণ হতে বিশুদ্ধ খাদ্য লবণের কেলাস প্রস্তুতি :

 

সোডিয়াম ক্লোরাইড (NaCl) পানিতে দ্রবণীয় NaCl এর সম্পৃক্ত দ্রবণে NaCl বিয়োজিত হয় এবং Na+ Cl- আয়ন উৎপন্ন করে  NaCl ===  Na+  +Cl-   দ্রবণের সাম্যবস্থায় NaCl এর দ্রাব্যতা গুণফল [Na+] × [Cl-] = Ksp অবস্থায় ওই দ্রবণে HCl যোগ করলে দ্রবণে Cl- আয়নের ঘনমাত্রা বেড়ে যায় ফলে NaCl এর দ্রাব্যতা গুণফল এর মান স্থির রাখার জন্য কিছু Cl- আয়ন Na+ যুক্ত হয়ে কেলাসরুপে পাত্রের তলায় জমা হতে থাকে এবং ভেজাল লবণগুলো দ্রবীভূত থাকে

পরীক্ষণের উপকরণ:

. খাদ্য লবন   .বিকার        .ফিল্টার পেপার       .ফানেল

.হাইড্রোক্লোরিক অ্যাসিড      .স্পিরিট ল্যাম্প       .স্ট্যান্ড         .তারজালি

.কনিক্যাল ফ্লাস্ক

কাজের ধারা:

. একটি ২৫০মি.লি. বিকারে ১০০ মি.লি.পাতিত পানি নিয়ে তার মধ্যে 25 গ্রাম পরিমাণ নমুনা খাদ্য লবণ যোগ করা হয় এবার মিশ্রনটিকে একটি কাচদণ্ড দ্বারা নাড়াচাড়া করে সম্পৃক্ত দ্রবণ প্রস্তুত করা হয় বিকারের তলদেশে সোডিয়াম ক্লোরাইডের কিছু পরিমাণ অবশেষ থাকলে দ্রবণটি সম্পৃক্ত হয়েছে বলে মনে করা হয়
.সম্পৃক্ত দ্রবণ হতে ফানেল ফিল্টারের এর সাহায্যে  অদ্রবণীয় পদার্থ হতে পৃথক করা হয় এবং অপর একটি বিকারে পরিশ্রুত দ্রবণ সংগ্রহ করা হয়

.প্রথমে সম্পৃক্ত দ্রবনকে উত্তাপে ঘন করা হয় এরপর উত্তপ্ত দ্রবণটিকে ধীরে ধীরে শীতল করা হয় এবার দ্রবণে 5- ফোটা HCl যোগ করা হয় এর ফলে সোডিয়াম ক্লোরাইড (NaCl) এর কেলাস বিকারের তলদেশে জমা হতে থাকে প্রক্রিয়াকে সল্টিং আউট বলে
.বিকারে জমাকৃত কেলাসসহ দ্রবণকে ফিল্টার কাগজ এর সাহায্যে পরিস্রাবণ করে  এর NaCl কেলাস পৃথক করা হয়ফিল্টার পেপারের উপর কেলাসগুলো জমা থাকে

 .প্রাপ্ত কেলাসকে দুই তিনবার ধৌত করা হয়এবার ফিল্টার পেপার এর উপর কেলাসগুলো রেখে আস্তে আস্তে চাপ দিয়ে শুষ্ক করা হয়

ফলাফল :

কেলাসের বর্ণ : সাদা             কেলাসের গঠন:  ঘনকাকার

সাবধানতা

.খাদ্য লবন সংগ্রহের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন আবশ্যক কেননা কতিপয় প্রক্রিয়াজাত খাদ্য লবনে আয়োডিন থাকে

 .NaCl  এর সম্পৃক্ত দ্রবণ তৈরির সময় দ্রবণকে তাপ দিতে হবে যাতে করে অতিরিক্ত পরিমাণ লবণ দ্রবীভূত হয় এসময় উত্তম রূপে দ্রবণকে নাড়তে  হবে যাতে একটি সম্পৃক্ত দ্রবণ তৈরি হয়

 .তীব্র এসিড ব্যবহারে সর্তকতা অবলম্বন করতে হবে ল্যাব অ্যাপ্রোন পরিধান করা আবশ্যক

.এসিডে কখনো পানি বা জলীয় দ্রবণ যোগ করা যাবে না সর্বদাই পানিতে এসিড যোগ করতে হবে

Comments

Popular Posts

সেমি মোলার দ্রবন

মুদ্রা ধাতু

পর্যায় সারণীর বৈশিষ্ট্য (Characteristics of Modern Periodic Table)