অ্যালুমিনিয়াম আয়নের (Al3+) শনাক্তকরণ :
ক্ষারীয় মূলকের নিশ্চিতকারী পরীক্ষা
মূল দ্রবন প্রস্তুতি : প্রদত্ত অজানা অজৈব লবণকে একটি টেস্টটিউবে নিয়ে তাতে প্রয়োজন মত পাতিত পানি দিয়ে ভালো করে ঝাকিয়ে দ্রবণ তৈরী করি । প্রস্তুতকূত দ্রবণই মূল দ্রবণ ।
|
পরীক্ষা |
পর্যবেক্ষণ |
সিদ্ধান্ত |
|
(1) একটি পরীক্ষা নলে সামান্য মূল দ্রবণ নিয়ে তাতে NH4OH দ্রবণ ধীরে ধীরে যোগ করি ।
|
(1) অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের সাদা জেলীর ন্যায় অধ:ক্ষেপ উৎপন্ন হয় –-যা HCl - এ সহজে দ্রবনীয়
AlCl3+3NH4OH=Al(OH)3↓+3NH4Cl Al(OH)3+3HCl=AlCl3+3H2O
|
(1) লবণের দ্রবণে (Al3+) আয়নের উপস্থিতি নিশ্চিত
|
|
(2) একটি পরীক্ষা নলে সামান্য মূল দ্রবণ নিয়ে তাতে NaOH দ্রবণ ধীরে ধীরে যোগ করি । |
(2) অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের সাদা জেলীর ন্যায় অধ:ক্ষেপ উৎপন্ন হয় –- যা অতিরিক্ত NaOH - দ্রবণে দ্রবীভূত হয়ে সোডিয়াম অ্যালুমিনেটের (NaAlO2) স্বচ্ছ দ্রবণ সৃষ্টি করে AlCl3+3NaOH=Al(OH)3↓+3NaCl Al(OH)3+NaOH=NaAlO2+H2O |
(2) লবণের দ্রবণে (Al3+) আয়নের উপস্থিতি নিশ্চিত
|
Comments