অ্যামোনিয়াময়াম আয়নের (NH4+) শনাক্তকরণ :

ক্ষারীয় মূলকের নিশ্চিতকারী পরীক্ষা

অ্যামোনিয়াময়াম আয়নের (NH4+) শনাক্তকরণ :

 মূল দ্রবন প্রস্তুতি : প্রদত্ত অজানা অজৈব লবণকে একটি টেস্টটিউবে নিয়ে তাতে প্রয়োজন মত পাতিত পানি দিয়ে ভালো করে ঝাকিয়ে দ্রবণ তৈরী করি । প্রস্তুতকূত দ্রবণই মূল দ্রবণ ।

 

                 পরীক্ষা

                 পর্যবেক্ষণ

        সিদ্ধান্ত

(1)  একটি পরীক্ষা নলে সামান্য মূল দ্রবণ নিয়ে তাতে  NaOH যোগ করে মিশ্রনটিকে ফুটাই

অ্যামোনিয়া গ্যাসের গন্ধ বের হয় । একটি কাচদন্ডের অগ্রভাগে গাঢ় HCl দিয়ে সিক্ত করে পরীক্ষা নলের মুখে ধরলে গাড় সাদা ধোয়ার সৃষ্টি হয় ।

NH4Cl+NaOH=NH3+H2O+NaCl

NH3+HCl=NH4Cl

 

(1)    লবণের দ্রবণে ((NH4+) আয়নের উপস্থিতি নিশ্চিত

(2)

একটি পরীক্ষা নলে সামান্য মূল দ্রবণ নিয়ে তাতে নেসলার দ্রবণ যোগ করি

 


বাদামী বর্ণের অধ:ক্ষেপ উৎপন্ন হয়


NH4Cl+NaOH(নেসলার বিকারকে বিদ্যমান)=NH3+H2O+NaCl

NH3+2K2HgI4+3KOH=

 

 

       Hg

O             NH2I  ( বাদামী অধ:ক্ষেপ)

       Hg                 

 

                       +7KI+2H2O

(2)  লবণের দ্রবণে ((NH4+) আয়নের উপস্থিতি নিশ্চিত

 

নেসলার বিকারক : ১০ মি.লি. পানিতে ১০ গ্রাম KI - কে দ্রবীভূত করে স্থায়ী অধ:ক্ষেপ লাল ( HgI2 ) না পাওয়া পর্যন্ত এ দ্রবণে মারকিউরিক ক্লোরাইডের সম্পৃক্ত দ্রবণ ( ৬ গ্রাম/১০০ মি.লি.) ফোটায় ফোটায় যোগ করি । অত:পর এই দ্রবণে  ৮০ মি.লি. KOH  দ্রবণ ( ৪৫গ্রাম /৮০ মি.লি.) যোগ করে পানি দ্বারা দ্রবণের মোট আয়তন ২০০ মি.লি. করি । একরাত্র স্থির অবস্থায় রেখে পরিস্কার দ্রবণ নিই এই দ্রবণই নেসলান দ্রবণ ।         

 

 








 

Comments

Popular Posts

সেমি মোলার দ্রবন

মুদ্রা ধাতু

পর্যায় সারণীর বৈশিষ্ট্য (Characteristics of Modern Periodic Table)