অম্লীয় মূলকের নিশ্চিতকারী পরীক্ষা :
ক্লোরাইড ( Cl¯) মূলকের নিশ্চিতকারী পরীক্ষা :
মূল দ্রবন প্রস্তুতি : প্রদত্ত অজানা অজৈব লবণকে একটি টেস্টটিউবে নিয়ে তাতে প্রয়োজন মত পাতিত পানি দিয়ে ভালো করে ঝাকিয়ে দ্রবণ তৈরী করি । প্রস্তুতকূত দ্রবণই মূল দ্রবণ ।
|
পরীক্ষা |
পর্যবেক্ষন |
সিদ্ধান্ত |
|
(1) লেড এসিটেট পরীক্ষা: একটি পরীক্ষা নলে সামান্য মূল দ্রবণ নিয়ে তাতে (CH3COO)2Pb
†jW Gwm‡UU দ্রবণ যোগ করি |
PbCl2 -এর সাদা অধ:ক্ষেপ যা গরম পানিতে দ্রবণীয় 2KCl+(CH3COO)2Pb=PbCl2↓+2CH3COOK
|
Cl¯(ক্লোরাইড) উপস্থিতি নিশ্চিত |
|
(2) সিলভার নাইট্রেট পরীক্ষা : একটি পরীক্ষা নলে সামান্য মূল দ্রবণ নিয়ে তাতে লঘু HNO3 যোগ করে অম্লায়িত করি এবং 2-3 মিনিট ফুটাই এবং একে ঠান্ডা করে AgNO3 দ্রবণ যোগ করি |
AgCl-এর সাদা অধ:ক্ষেপ যাv লঘু NH4OH - এ দ্রবণীয় NaCl+AgNO3=AgCl↓+NaNO3 AgCl+2NH4OH=Ag(NH3)2Cl+2H2O |
Cl¯(ক্লোরাইড) উপস্থিতি নিশ্চিত |
সালফেট (SO42¯) মূলকের নিশ্চিতকারী পরীক্ষা :
মূল দ্রবন প্রস্তুতি : প্রদত্ত অজানা অজৈব লবণকে একটি টেস্টটিউবে নিয়ে তাতে প্রয়োজন মত পাতিত পানি দিয়ে ভালো করে ঝাকিয়ে দ্রবণ তৈরী করি । প্রস্তুতকূত দ্রবণই মূল দ্রবণ ।
|
পরীক্ষা |
পর্যবেক্ষন |
সিদ্ধান্ত |
|
(1) বেরিয়াম নাইট্রেট পরীক্ষা: একটি পরীক্ষা নলে সামান্য মূল দ্রবণ নিয়ে তাতে HCl যোগ করে অম্লায়িত করি এবং 2-3 মিনিট ফুটাই এরপর এতে Ba(NO3)2 (বেরিয়াম নাইট্রেট ) দ্রবণ যোগ করি। |
BaSO4- এর ভারী সাদা অধ:ক্ষেপ যা লঘু HClবা লঘুy HNO3 - এ অদ্রবণীয়|
Na2SO4+Ba(NO3)2=BaSO4↓+2NaNO3
|
সালফেট (SO42¯) মূলকের উপস্থিতি নিশ্চিত। |
|
(2) লেড এসিটেট পরীক্ষা: একটি পরীক্ষা নলে সামান্য মূল দ্রবণ নিয়ে তাতে (CH3COO)2Pb লেড এসিটেট দ্রবণ যোগ করি। |
PbSO4-এর সাদা অধ:ক্ষেপ যা লঘুy HNO3-এ দ্রবণীয় NaSO4+Pb(CH3COO)2=PbSO4↓+2CH3COONa |
সালফেট (SO42¯) মূলকের উপস্থিতি নিশ্চিত। |
কার্বনেট (CO32¯) মূলকের নিশ্চিতকারী পরীক্ষা :
মূল দ্রবন প্রস্তুতি : প্রদত্ত অজানা অজৈব লবণকে একটি টেস্টটিউবে নিয়ে তাতে প্রয়োজন মত পাতিত পানি দিয়ে ভালো করে ঝাকিয়ে দ্রবণ তৈরী করি । প্রস্তুতকূত দ্রবণই মূল দ্রবণ ।
|
পরীক্ষা |
পর্যবেক্ষন |
সিদ্ধান্ত |
|
(1) বেরিয়াম নাইট্রেট পরীক্ষা: একটি পরীক্ষা নলে সামান্য মূল দ্রবণ নিয়ে তাতে HCl যোগ করে অম্লায়িত করি এবং 2-3 মিনিট ফুটাই এরপর এতে Ba(NO3)2 (বেরিয়াম নাইট্রেট ) দ্রবণ যোগ করি।
|
BaCO3 - এর সাদা অধ:ক্ষেপ যা লঘুy HCl -এ বুদবুদ সহকারে দ্রবনীয়। Na2CO3+ Ba(NO3)2=BaCO3↓+2NaNO3 BaCO3+HCl=BaCl2+CO2 |
কার্বনেট (CO32¯) মূলকের উপস্থিতি নিশ্চিত। |
|
(2)লেড এসিটেট পরীক্ষা: একটি পরীক্ষা নলে সামান্য মূল দ্রবণ নিয়ে তাতে (CH3COO)2Pb লেড এসিটেট দ্রবণ যোগ করি
|
PbCO3- এর সাদা অধ:ক্ষেপ যা লঘু HNO3- এ বুদবুদ সহকারে দ্রবনীয়। (NH4)2CO3+Pb(CH3COO)2=PbCO3↓+2CH3COONH4 |
কার্বনেট (CO32¯) মূলকের উপস্থিতি নিশ্চিত। |
Comments