Posts

Showing posts from August, 2024

রিএজেন্ট বোতল

  রিএজেন্ট বোতল :  পরীক্ষাগারে যেসব বোতলে বিভিন্ন রিএজেন্ট বা বিকারকের দ্রবণ রাখা হয় তাদেরকে রিএজেন্ট বোতল বলে

বিকারক বা রিএজেন্ট ,reagent

  বিকারক বা রিএজেন্ট :  রসায়নিক বিশ্লেষণ পরীক্ষা কালে যেসব রাসায়নিক পদার্থ কঠিন অবস্থায় বা দ্রবনরূপে ব্যবহৃত হয় তাদেরকে পরীক্ষাগার বিকারক বা  রিএজেন্ট বলে  যেমন :  সোডিয়াম হাইড্রোক্সাইড ,অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড ,সিলভার নাইট্রেট দ্রবণ, সোডিয়াম ধাতু ইত্যাদি

শুষ্ক কারক বা ড্রায়িং এজেন্ট ,drying agent

  শুষ্ক কারক বা ড্রায়িং এজেন্ট:   যেসব রাসায়নিক পদার্থ এদের  চারপাশের পরিবেশ থেকে জলীয়বাষ্পকে শোষণ করে পরিবেশে থাকা গ্যাসীয় পদার্থ বা কঠিন পদার্থকে আর্দ্রতা বা জলীয় বাষ্প মুক্ত রাখে তাদেরকে শুষ্ক কারক বা ড্রাইং এজেন্ট বলে শুষ্ককারক পদার্থকে  ডেসিকেটিং এজেন্ট ও  বলা হয় কারণ এসব শুষ্ককারক পদার্থ ডেসিকেটর এ ড্রাইং এজেন্ট  রূপে ব্যবহৃত হয় ।   যেমন::::  কঠিন শুষ্ক কারক হল   অনাদ্র  Cacl 2 (ক্যালসিয়াম ক্লোরাইড )  পটাশিয়াম ক্লোরাইড ( KCl) ম্যাগনেসিয়াম সালফেট  ( MgSO 4) সাদা দ্যানাদার পটাশিয়াম পেন্ট অক্সাইড  ( P 2 O 5 ) ‘ সিলিকা জেল    ( SiO 2   )                                     ইত্যাদি    তরল শুষ্ক কারক হল ::: গাঢ় সালফিউরিক এসিড

আয়তনিক বিশ্লেষণ ,volumetric analysis

  আয়তনিক বিশ্লেষণ :  আয়তনিক বিশ্লেষনের বেলায় কোন নির্দিষ্ট আয়তনের প্রদত্ত নমুনার সাথে অপর কোন নির্দিষ্ট আয়তনের বিকারক দ্রবণের তুল্য পরিমাণে বিক্রিয়া সম্পন্ন করে প্রদত্ত নমুনায় পরীক্ষণীয় উপাদানের  মোল পরিমাণ গণনা করা হয় ।  যেমন: অম্ল ক্ষারটাইট্রেশন রেডক্স টাইটেশন

ভারভিত্তিক বিশ্লেষণ , gravimetric Analysis

  ভারভিত্তিক বিশ্লেষণ:  ভর ভিত্তিক বিশ্লেষণের বেলায় পরীক্ষাাধীন পদার্থের রাসায়নিক বিক্রিয়ায় সৃষ্ট    অধ:ক্ষেপকে পোর্সেলিন বাটিতে উচ্চ তাপমাত্রায় উত্তপ্ত করে শুষ্ক করার পর প্রাপ্ত ভরের ওজন গ্রাম এককে নেয়া হয়

মাত্রিক বিশ্লেষণ ,Quantitative analysis

  মাত্রিক বিশ্লেষণ : যে বিশ্লেষণ প্রক্রিয়ার সাহায্যে কোন রাসায়নিক পদার্থের মূল উপাদান সমূহের আনুপাতিক পরিমাণ বা সঠিক পরিমাণ নির্ণয় করা হয় তাকে মাত্রিক বিশ্লেষণ বলে  মাত্রিক বিশ্লেষণ দুই শ্রেণীতে বিভক্ত  ১. ভর ভিত্তিক বিশ্লেষণ  (  gravimetric  Analysis )  ২. আয়তনিক বিশ্লেষণ  (  volumetric analysis) 

রাসায়নিক বিশ্লেষণ

  কোন রাসায়নিক পদার্থ অথবা এদের মিশ্রণের মূল উপাদান সমূহকে সনাক্তকরণ এবং এদের পরিমাণ নির্ধারণের জন্য যে রাসায়নিক পদ্ধতিসমূহ ল্যাবরেটরীতে অনুসরণ করা হয় তাকে রাসায়নিক বিশ্লেষণ বলে । সমগ্র রাসায়নিক প্রক্রিয়া মূলত দুই প্রধান শ্রেণীতে বিভক্ত  যেমন ::  ১. আঙ্গিক বিশ্লেষণ ( Qualitative analysis )                 ২. মাত্রিক বিশ্লেষণ ( Quantitative analysis )