সেমি মোলার দ্রবন
সেমি মোলার দ্রবন(semi molar solution ) : নির্দিষ্ট তাপমাত্রায় কোন দ্রবের এক লিটার দ্রবণে অর্ধ মোল (0.5 mol) দ্রব্য দ্রবীভূত থাকলে ঐ দ্রবণকে ঐ দ্রবের সেমি মোলার (0.5M) দ্রবন বলে । সেমি মোলার দ্রবণকে 0.5M দ্বারা বুঝানো হয় । যেমন : কক্ষ তাপমাত্রায় এক লিটার দ্রবণে 0.5 mol সোডিয়াম কার্বনেট ( Na 2 CO 3) বা 53 গ্রাম সোডিয়াম কার্বনেট ( Na 2 CO 3 ) দ্রবীভূত থাকলে ঐ দ্রবণকে সোডিয়াম কার্বনেট এর ( Na 2 CO 3) সেমি মোলার ( 0.5M) দ্রবন বলা হয় । একই ভাবে কক্ষ তাপমাত্রায় এক লিটার দ্রবণে 0.5 mol সোডিয়াম হাইড্রোক্সাইড ( NaOH ) বা 20 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড ( NaOH ) দ্রবীভূত থাকলে ঐ দ্রবণকে সোডিয়াম হাইড্রোক্সাইড এর ( NaOH ) সেমি মোলার ( 0.5M) দ্রবন বলা হয় ।
Comments