পরীক্ষার নাম : পটাশ অ্যালাম [ K2SO4.Al2(SO4)3.24H2O ] প্রস্তুতি
পটাশ অ্যালাম 24 অণু পানিসহ K2SO4 ও Al2(SO4)3 এর সমন্বয়ে গঠিত একটি দ্বি লবণ । এটি K2SO4 ও Al2(SO4)3 লবণদ্বয়ের সম-আণবিক মাত্রার মিশ্রনের দ্রবণ থেকে কেলাসন প্রক্রিয়ায় প্রস্তুত করা হয়। কঠিন অবস্থায় লবণটি অস্টতলকীয় কেলাস আকৃতি বিশিষ্ট একক লবণের গুণসম্পন্ন হলেও দ্রবণে তার সকল উপাদান বিয়োজিত অবস্থায় থাকে K2SO4 ও Al2(SO4)3 এর সম-অণবিক মিশ্রণের জলীয় সম্পৃক্ত দ্রবণ থেকে কেলাসন প্রক্রিয়ায় পটাশ অ্যালাম উৎপন্ন হয় ।
K2SO4(aq) +Al2(SO4)3 (aq)+ 24H2O(l) → K2SO4.Al2(SO4)3.24H2O(s)
প্রয়োজনীয় উপকরণ :
(১) বিকার
(২) ফানেল ও ফিল্টার কাগজ
(৩) তারজালি সহ ত্রিপদী স্ট্যান্ড
(৪) বুনসেন বার্নার
(৫) মাপন ফ্লাক্স
(৬) পোরসেলিন বেসিন
(৭) কাচদন্ড
(৮) নিক্তি
Comments