সোডিয়াম কার্বনেট (Na2CO3) এর 250ml 0.1M প্রমাণ দ্রবণ প্রস্তুতি

 পরীক্ষা নং:::১


পরীক্ষণের নাম: সোডিয়াম কার্বনেট (Na2CO3) এর 250 ml 0.1 প্রমাণ দ্রবণ প্রস্তুতি

মূলনীতি: সোডিয়াম কার্বনেট

(Na2CO3 )একটি প্রাইমারী স্ট্যান্ডার্ড কঠিন পদার্থ। কাজেই নির্দিষ্ট আয়তনের দ্রবণে সঠিক ওজনের সোডিয়াম বাইকার্বনেট

Na2CO3 দ্রবীভূত করে এর প্রমাণ দ্রবণ প্রস্তুত করা যায়। ২৫০মি.লি. ০.1 M মোলার সোডিয়াম কার্বনেটর প্রমাণ দ্রবণ প্রস্তুতির জন্য কত গ্রাম অনাদ্র সোডিয়াম কার্বনেট প্রয়োজন তা নিম্নরুপে গণনা করা হয়।

Na2CO3 অনবিক ভর = (23 × 2)+12+16× 3 = 106
 

106  গ্রাম Na2CO3    =    ১মোল
 

অতএব ১০০০ মি.লি ১মোল দ্রবণ তৈরী করার জন্য ১০৬ গ্রাম অনার্দ্র Na2CO3 প্রয়োজন
                              

  ২৫০ মি.লি ০.1 মোল দ্রবণ তৈরী করার জন্য                                              

                                                ১০৬  ×  ২৫০  
                                                  10 × 1000

                                                                গ্রাম অনার্দ্র Na2CO3  প্রয়োজন  
                   
 = 2.65 গ্রাম অনার্দ্র Na2CO3 প্রয়োজন



প্রয়োজনীয় যন্ত্রপাতি: (১) একটি ২৫০ মি.লি মাপন ফ্লাক্স (২) একটি ফানেল (৩)একটি ওয়াচ গ্লাস (৪)একটি বৈদ্যুতিক নিক্তি এবং (৫)একটি ওয়াশ বোতল

 

 

প্রয়োজনীয় রাসায়নিক দ্রব্যাদি: (১) অনার্দ্র সোডিয়াম কার্বনেট (Na2CO3) (২) পাতিত পানি



কার্যপ্রণালী:
(১)    250 মি.লি. আয়তনের একটি মাপন ফ্লাক্সকে উত্তমরুপে পাতিত পানি দ্বারা ধৌত করি এবং এর মুখে একটি পরিষ্কার ফানেল স্থাপন করি।

(২)    একটি পরিষ্কার ও শুষ্ক ওয়াচ গ্লাসে সূক্ষভাবে ওজন করে 2.65 গ্রাম অনার্দ্র Na2CO3 নিই ।



(৩)    ওয়াশ বোতলের পাতিত পানি দিয়ে ওয়াচ গ্লাসের সমস্ত Na2CO3-কে মাপন ফ্লাক্সে নিয়ে এর মুখ হতে ফানেলকে সরিয়ে নিই।

(৪)    এরপর মাপন ফ্লাক্সের আয়তনের প্রায় অর্ধেক পরিমাণ পাতিত পানি নিয়ে মুখ লাগিয়ে ভালো ভাবে ঝাকাই যেন সম্পূর্ণ Na2CO3 দ্রবীভ’ত হয়।

 

 (৫)    এরপর মাপন ফ্লাক্সের মুখ খুলে পাতিত পানি দিয়ে ফ্লাক্সের ২৫০ মি.লি. দাগ পর্যন্ত পূর্ণ করি।এবং মুখ বন্ধ করে ফ্লাক্সটিকে ভালোভাবে ঝাকালে সমসত্ত দ্রবণ প্রস্তুত হবে।

(৬)    এর সঠিক ঘনমাত্রা হবে 0.1M 

 

উপাত্ত: 


ওয়াচ গ্লাসের ভর= ১২.০৩৭গ্রাম
 

ওয়াচ গ্লাস ও Na2CO3 এর ভর=১৪.৬৮৭গ্রাম
 

গৃহীত Na2CO3    এর ভর= (১৪.৬৮৭- ১২.০৩৭ ) গ্রাম
               = ২.৬৫০ গ্রাম
 

প্রস্তুতকৃত দ্রবণের মোট অয়তন= ২৫০.০ মি.লি.


গণনা:
                                                       গৃহীত দ্রব্যের ওজন (গ্রাম)            
Na2CO3 –এর দ্রবণের ঘনমাত্রা=   
                                              প্রমাণ দ্রবণ প্রস্তুতিতে প্রয়োজনীয়                     

                                                 দ্রব্যের      ওজন (গ্রাম)  
                    
                    

                    ২.৬৫০ g         M
                    

                        ২.৬৫০g        ১০

                    = 0.1M

 

 

ফলাফল: অনাদ্র সোডিয়াম কার্বনেটের 2.650 গ্রাম পাতিত পানিতে দ্রবীভ’ত করে এর অয়তন 250 মি.লি.করে 0.1M ঘনমাত্রার দ্রবণ প্রস্তুত করা যায় ।


Comments

Popular Posts

সেমি মোলার দ্রবন

মুদ্রা ধাতু

পর্যায় সারণীর বৈশিষ্ট্য (Characteristics of Modern Periodic Table)