সহজলভ্য একটি খাদ্য দ্রব্যের কৌটাজাতকরণ।
পরীক্ষা নং:৫
সহজলভ্য একটি খাদ্য দ্রব্যের কৌটাজাতকরণ।
মূলনীতি: খাদ্যদ্রব্য অম্লীয় প্রকৃতির (যেমন-লেবু ,টমাটো,আচার)বা ক্ষারীয় প্রকৃতির(যেমন-শাক-সবজি,আপেল,আদা)হতে পারে।কৌটাজাতকরণের জন্য অম্লীয় খাদ্য দ্রব্যকে সাধারণত: কাচের কৌটায় ও ক্ষারীয় খাদদ্রব্যকে অ্যালুমিনিয়ামের বা টিনের কৌটায় রাখা হয়।
নি¤েœ সহজলভ্য খাদ্যদ্রব্য আচার বা জেলীর কৌটাজাতকরণ প্রক্রিয়া আলোচনা করা হলো:
প্রথমে কাচের জার বা কৌটা, টিনের বা আ্যলুমিনিয়ামের ঢাকনি ও প্লাস্টিকের চামচ জীবাণুমুক্ত করা হয়। এজন্য উক্ত দ্রব্যকে জীবাণুমুক্ত গরম পানিতে কিছুক্ষণ রাখা হয় অত:পর বিলম্ব না করে পনিশূণ্য জারে প্রদত্ত খাদ্যদ্রব্য ( যেমন-আচার বা জেলী)জীবানু মুক্ত চামচের সাহায্যে রাখা হয়। জারের গলার খাজ ও উপরিভাগ একটি পরিষ্কাার ও জীবাণুমুক্ত কাপড় দ্বারা মুছে দিতে হবে।এবার ঢাকনি দিয়ে জারর মুখ ভালোভাবে লাগিয়ে ঠান্ডা হতে দিতে হয়।পরিশেষে একটি কাগজে প্রয়োজনীয় তথ্য(খাদ্যদ্রব্যের নাম,উৎপাদনের তারিখ,ইত্যাদি)লিখে আটা দিয়ে সাটা হয় লেবেলিংয়ের জন্য।
প্রয়োজনীয় যন্ত্রপাতি: (১)ঢাকনিসহ একটি কাচের জার বা কৌটা (২) একটি প্লাস্টিকের চামচ (৩)একটি পরিষ্কার কাপড় (৪) একটি সস প্যান এবং (৫) এক টুকরো কাপড়
প্রয়োজনীয় রাসায়নিক দ্রব্যাদি: (১) যে কোন আচার বা জেলী (২) পাতিত পানি ।
কার্যপ্রণালী:
(১) প্রথমে একটি কাচের জার বা কৌটা,ঢাকনি,চা-চামচ ও নিজের হাত তরল সাবান অথবা সোডিয়াম বাইকার্বনেট দিয়ে ধুতে হবে এবং পরে পাতিত পানি দিয়ে ভালোভাবে ধৌত করতে হবে ।
(২) একটি সসপ্যানে এমন পরিমাণ পানি নিতে হবে যেন জারটি ডুবে যায় তারপর একে ৫ মিনিটি তাপ দিয়ে ফুটাই
(৩) এবার সসপ্যানে কাঁচের জার ,চামচ ও ঢাকনি সাকধানে রেখে ৫ মিনিট অপেক্ষা করো।
(৪) অত:পর জীবাণুমুক্ত কাচের জারটিকে পানিশূণ্য অবস্থায় এবং ঢাকনি ও চামচকে একটি পরিষ্কার জায়গায় রাখি ২/৩ মিনিট পর উক্ত চা চামচ দিয়ে সরবরাহকৃত আচার বা জেলীকে জারের গলা পর্যন্ত ঢালি।
(৫) একটি পরিষ্কার ও জীবাণুমুক্ত দিয়ে জারের গলার খাঁজ ও উপরিভাগ মুছে নিই।
(৬) ঢাকনি দিয়ে জারের মুখটি ভালোভাবে লাগাই।
(৭) স্বাভাবিক তাপমাত্রায় কাচের জার ঠান্ডা করি।
(৮) লেবেলিং এর জন্য একটি কাগজে উৎপাদিত পণ্য,উৎপাদনের তারিখ,মেয়াদোত্তীর্ণেও তারিখ লিখে কাচের জার বা কৌটায় আঠা দিয়ে রাগিয়ে দিই।
ফলাফল/মন্তব্য: আচার বা জেলীকে কাচের জীবাণুমুক্ত কৌটায় রেখে ঢাকনি দিয়ে মুখ লাগিয়ে ও লেবেলিং করলে সহজলভ্য খাদ্যের কৌটাজাতকরণ হয়।
Comments