তরল পদার্থ
যে সকল পদার্থের নির্দিষ্ট ভর , নির্দিষ্ট আয়তন আছে কিন্তু নির্দিষ্ট আকার নেই সেজন্য যখন যে পাত্রে রাখা হয় তখন সেই পাত্রের আকার ধারণ করে তাকে তরল পদার্থ বলে ।
উদা : পানি , তেল, দুধ , মধু ইত্যাদি
সকল
পদার্থের কণা গুলোর মধ্যে এক ধরনের আকর্ষণ বল বিদ্যমান তাকে আন্ত:কণা
আকর্ষণ বল বলে । তরল পদার্থের কণা গুলোর মধ্যে এই আন্ত:কণা আকর্ষণ বল কঠিন পদার্থের চেয়ে কম এজন্য তরল পদার্থের কণাগুলো কঠিন পদার্থের থেকে বেশি দুরে থাকে সেজন্য এদের নির্দিষ্ট আকার নেই । চাপ প্রয়োগ করলে এদের আয়তন হ্রাস পায় না তবে তাপমাত্রা বৃদ্ধি করলে এদের আয়তন বৃদ্ধি পায় এই আয়তন বৃদ্ধির পরিমাণ কঠিনের চেয়ে বেশি ।
কঠিন পদার্থ :: https://rajibjsr09.blogspot.com/2022/09/blog-post_41.html
বায়বীয় পদার্থ :: https://rajibjsr09.blogspot.com/2022/09/blog-post_73.html
Comments