ভিনেগার বা সিরকা
ভিনেগার বা সিরকা হলো অ্যাসিটিক এসিডের ৪% থেকে ৮% জলীয় দ্রবণ বিভিন্ন প্রাকৃতিক উৎস যেমন গম ,বার্লি ,আঙ্গুরের রস ,আখের রস প্রভৃতি থেকে চোলাইকরণ ও ব্যাকটেরিয়ার জারণ দ্বারা ভিনেগার তৈরি করা হয়। আবার পরীক্ষাগারে গ্লেসিয়াল অ্যাসিটিক অ্যাসিডকে ( যাতে ৯৯.৫% এসিটিক এসিড ধাকে) নির্দিষ্ট পরিমাণ পানি সহযোগে লঘুকরণের মাধ্যমে তৈরি করা যায়। যেমন অ্যাসিটিক এসিডের জলীয় দ্রবণে ৫% (ভর / আয়তন) অ্যাসিটিক অ্যাসিড থাকলে তা ভিনেগার হবে। পরীক্ষাগারে উৎপন্ন ভিনেগার সাদা ও গন্ধবিহীন।
Comments