গাঢ় হাইড্রোক্লোরিক এসিডের নমুনা দ্রবণ ব্যবহার করে ২৫০ মি.লি. 0.1 M আসন্ন দ্রবণ প্রস্তুতকরণ।
পরীক্ষা নং::: 2
পরীক্ষণের নাম: গাঢ় HCl হাইড্রোক্লোরিক এসিডের নমুনা দ্রবণ ব্যবহার করে 250 ml ০.1M আসন্ন দ্রবণ প্রস্তুতকরণ।
মূলনীতি: লঘুকরণ পদ্ধতির সাহায্যে গাঢ় HCl এর নমুনা দ্রবণ ব্যবহার করে ০.1M ঘনমাত্রার HCl দ্রবণ প্রস্তুত করা যায়।
লঘুকরণ পদ্ধতির প্রয়োজনীয় সূত্র:
V1S1=V2S2
গাঢ় HCl দ্রবণের আয়তন, V1=
গাঢ় HCl দ্রবণের ঘনমাত্রা, S1=
লঘু HCl দ্রবণের আয়তন,V2=
লঘু HCl দ্রবণের ঘনমাত্রা,S2=
গনণা: গাঢ় HCl এর ঘনমাত্রা সাধারণত 9-13 M হয় যা বোতলের গায়ে লেখা থাকে। ধরি 250 ml আয়তনের 0.1M ঘনমাত্রার লঘু HCl দ্রবণ প্রস্তুত করতে হবে।
গাঢ় HCl এর বোতলের গায়ে লেখা আছে 12M ।
তাহলে প্রয়োজনীয় গাঢ় HCl এর পরিমাণ
V1S1
V2=
S2
250 0.1
= = 2.08 ml
12
কার্যপ্রনালী: 250 ml আয়তনের 0.1M ঘনমাত্রার লঘু HCl দ্রবণ নিম্নরুপে প্রস্তৃত করণ:
(১) 250 ml আয়তনের একটি মাপন ফ্লাক্স নিয়ে তার মুখে একটি ফানেল দিই
(২) 250 ml আয়তনের লঘু HCl দ্রবণের জন্য কত আয়তন গাঢ় HCl প্রয়োজন তা হিসাব করি ।
(৩) HCl এর পরিমাণ 2.08 ml
(৪) এরপর মাপন সিলিন্ডারের সাহায্যে অয়তনের গাঢ় HCl 250 ml আয়তনের একটি মাপন ফ্লাক্স নিই
(৫) আস্তে আস্তে পানি ঢেলে ভালোভাবে নেড়ে দ্রবণের আয়তন দাগ পর্যন্ত করা হয়
এভাবে 250 মি.লি. 0.1M আয়তনের লঘু HCl প্রস্তুত করা যায়
Comments