মূল কণিকা
মৌলিক বা মূল কণিকা শ্রেণীবিভাগ:
মূল কণিকা তিন প্রকার :
স্থায়ী মূল কণিকা: যেসব মূল কণিকা সব মৌলের পরমাণুতে থাকে তাদেরকে স্থায়ী মূল কণিকা বলে যেমন: ইলেকট্রন ,প্রোটন ,নিউট্রন
তবে একমাত্র ব্যতিক্রম হাইড্রোজেন কোন নিউটন নেই ।
প্রোটন ও নিউট্রন পরমাণুর কেন্দ্রে নিউক্লিয়াসে অবস্থান করে নিউক্লিয়াসের চতুর্দিকে নির্দিষ্ট শক্তিস্তরে ইলেকট্রন ঘূর্ণনরত অবস্থায় বিদ্যমান ।
অস্থায়ী মূল কণিকা : যেসব মূল কণিকা কোন কোন মৌলের পরমাণুতে খুব অল্প সময়ের জন্য অস্থায়ীভাবে থাকে তাদেরকে অস্থায়ী মূল কণিকা বলে ।
যেমন: নিউট্রিনো, মিউওন এবং মেসন
কম্পোজিট মূল কণিকা: স্থায়ী ও অস্থায়ী মূল কণিকা ছাড়াও কোন কোন মৌলের পরমাণুতে আরো এক প্রকার অপেক্ষাকৃত ভারী কণিকা পাওয়া যায় এসব ভারি কণিকা কম্পোজিট কণিকা বলা হয়।
আলফা কণা, নিউটন কণা ইত্যাদি।
Comments