আইসোটোপ
আইসোটোপ : বিভিন্ন ভর সংখ্যা বিশিষ্ট একই মৌলের পরমাণু সমূহকে আইসোটোপ বলে।
হাইড্রোজেনের আইসোটোপ তিনটি : প্রোটিয়াম, ডিউটেরিয়াম, ট্রিটিয়াম।
বৈশিষ্ট্য :
1.আইসোটোপসমূহ একই মৌলের পরমাণুর
2. এদের প্রোটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা এবং নিউট্রন সংখ্যা ভিন্ন।
আইসোটোপের ব্যবহার::
শিল্প কারখানায় উৎপাদিত পাতলা পথের গুরুত্ব নির্ণয় ট্যাবলেট ক্যাপসুল বা সিগারেট গণনায় অভ্যন্তরীণ অস্তিত্ব নির্ণয় প্রভৃতি নানা রকম কাজে তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার করা হয়।
2. চিকিৎসাবিজ্ঞান: তেজস্ক্রিয় কোবাল্ট- 60 এর সাহায্যে ক্যান্সার নিরাময়, ফসফরাস -32 দিয়ে রক্তস্বল্পতাজনিত রোগ পলিসাইথেমিয়াভেরা ,আয়োডিন -131 ব্যবহার করে থাইরয়েড গ্রন্থির রোগ চিকিৎসায় ব্যবহার করা হয়।
3.কৃষি বিজ্ঞানে :উদ্ভিদের বৃদ্ধি পর্যবেক্ষণ এবং পচনশীল কৃষিজ দ্রব্য সংরক্ষণের জন্য তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার করা হয়।
4. পৃথিবীর বয়স নির্ধারণে :জীবাশ্মের বয়স তথা পৃথিবীর আনুমানিক বয়স নির্ণয় করা যায়।
5. খাদ্যদ্রব্য সংরক্ষণে পচনশীল খাদ্য দ্রব্য সংরক্ষণের কাজে তেজস্ক্রিয় আইসোটোপ ব্যাপকভাবে ব্যবহৃত হয়।
6. রাসায়নিক বিক্রিয়ার ক্রিয়া কৌশল নির্ধারণে : রাসায়নিক বিক্রিয়ার ক্রিয়াকৌশল নিশ্চিতকরণে তেজস্ক্রিয় আইসোটোপের ব্যবহার অত্যন্ত নির্ভরশীল পদ্ধতি।
আইসোটন :: https://rajibjsr09.blogspot.com/2022/10/blog-post_64.html
আইসোবার :: https://rajibjsr09.blogspot.com/2022/10/blog-post_74.html
Comments