নি:সরণ

 সরু ছিদ্র পথে উচ্চচাপের স্থান থেকে কোন গ্যাস নিম্নচাপের স্থানের দিকে সাজোরে বেরিয়ে আসার প্রক্রিয়াকে নিঃসরণ বলে। 



একটি বেলুনকে ফু দিয়ে ফোলাও এবার বেলুনের গায়ে এক টুকরা টেপ লাগাও এখন একটি আলপিন দিয়ে টেপ এর উপর দিয়ে বেলুনকে ছিদ্র করো  কি দেখলে বেলুন এর ভিতর হতে সমস্ত বাতাস ছিদ্রপথ দিয়ে সজোরে বেরিয়ে গিয়ে বেলুন চুপসে গেছে। 

( টেপ না লাগালে বেলুনটি ছিদ্র করতে গেলে বেলুনটি ফেটে যেত )

বেলুনের ভেতরের বাতাসের চাপ বেশী ছিল এবং বেলুনের বাইরে বাতাসের চাপ কম ছিলো তাই উচ্চ চাপের প্রভাবে ছিদ্রপথ পাওয়ার সাথে সাথে বেলুনের বাতাস নিম্নচাপের স্থানের দিকে ধাবিত হয়েছে এটি মূলত নিঃসরণ অর্থাৎ কোন গ্যাসের অণুসমূহের উচ্চচাপের স্থান থেকে নিম্নচাপের স্থানের দিকে সজোরে বেরিয়ে আসার প্রক্রিয়াকে নিঃসরণ বলে। তাপ প্রদান করলে ব্যাপনের মত  নিঃসরণের হার ও বৃদ্ধি পায়। 


ব্যাপন ও নিঃসরণ মূলত একই ঘটনা এদের মধ্যে মূল পার্থক্য হল ব্যাপন এর ক্ষেত্রে চাপের প্রভাব নেই কিন্তু নিঃসরণ এর ক্ষেত্রে চাপের প্রভাব আছে। ব্যাপন এর ক্ষেত্রে কোন কঠিন তরল ও গ্যাসীয় পদার্থ উপযুক্ত মাধ্যমে সব দিকে ছড়িয়ে পড়ে কিন্তু নিঃসরণের ক্ষেত্রে কেবল গ্যাসীয় পদার্থ গ্যাসীয় মাধ্যমে থেকে বের হয়ে আসে। রান্নার কাজে জ্বালানি হিসেবে আমরা সিলিন্ডার গ্যাস ব্যবহার করি। আমরা যদি শুধু সিলিন্ডারের মুখ খুলে দিই এবং আগুন না ধরাই তবে সিলিন্ডার থেকে প্রথমে ছিদ্রপথ দিয়ে গ্যাস বের হয়ে আসবে অর্থাৎ নিঃসরণ ঘটনা ঘটবে এরপর থেকে বেরিয়ে আসা ওই গ্যাস ঘরের চারদিকে ধীরে ধীরে ছড়িয়ে পড়বে এক্ষেত্রে বাপন এর ঘটনা ঘটবে অর্থাৎ এক্ষেত্রে প্রথমে নিঃসরণ তারপরে ব্যাপনের ঘটনা ঘটবে। 

Comments

Popular Posts

সেমি মোলার দ্রবন

মুদ্রা ধাতু

পর্যায় সারণীর বৈশিষ্ট্য (Characteristics of Modern Periodic Table)